আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকালে সান ফ্রান্সিসকোয় ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত ৭৮ শতাংশ বলের দখল ছিলো পুলিসিকদের।
যদিও সেই সময় গোলের দেখা মেলেনি। তবে বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে স্বস্তির গোল এনে দেন ফোলারিন বালোগুন। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপিয়ে যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে ম্যাচের ৬৪ মিনিটে লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
তবে ৮২ মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে দলের জয় ও শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন মালিক টিলম্যান। রাউন্ড অফ সিক্সটিনে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।





