আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জহির রায়হানের বিরুদ্ধে।
আরও পড়ুন:
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ২০১৮ সালে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আসামি জহির রায়হান বর্তমানে পলাতক রয়েছেন।





