বিশ্বকাপের নকআউটে ১০ গোল; রোনালদোকে টপকে এমবাপ্পের বিশ্ব রেকর্ড

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি ১০ গোলের রেকর্ড এখন এককভাবে এমবাপ্পের। সুইডেনের বিপক্ষে দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১৮টি। আর মাত্র একটি গোল পিছিয়ে আছেন মেসি থেকে। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড যেন এখন এমবাপ্পের নিত্যসঙ্গী। প্রতি ম্যাচেই ইতিহাসকে নতুন করে লিখছেন ফ্রান্সের এই সুপারস্টার।

বিশ্বকাপের মঞ্চে আরেকটি রাত, আরেকটি ইতিহাস-নামটি কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে শুধু ফ্রান্সকে শেষ ষোলোয় তোলেননি, নিজের নামও লিখেছেন বিশ্বকাপের ইতিহাসের সোনালি পাতায়।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। আর মাত্র একটি গোল পিছিয়ে আছেন লিওনেল মেসির বিশ্বকাপ গোলসংখ্যা থেকে। তবে একটি জায়গায় তিনি এখন সবার ওপরে।

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি ১০ গোলের রেকর্ড এখন এককভাবে এমবাপ্পের। পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজানারি এবং লিওনিডাসের এর ৮ গোলের রেকর্ড।

এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্স অধিনায়ক। ইতোমধ্যেই করেছেন ৬ গোল, গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। গতি, নিখুঁত ফিনিশিং আর বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা সব মিলিয়ে তিনি যেন প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন এমবাপ্পে। সামনে রয়েছে আরও ম্যাচ, আরও সুযোগ, আর হয়তো আরও অনেক ইতিহাস।

বিশ্বকাপের মঞ্চে কিলিয়ান এমবাপ্পে আর শুধু একজন তারকা নন, তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি।

এএম