গাবতলী টার্মিনালে অব্যবস্থাপনা নিরসনে ব্যবস্থা নেয়া হবে: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

গাবতলী বাস টার্মিনাল থেকে সব ধরনের অব্যবস্থাপনা নিরসনসহ ভেতরে অবৈধ পার্কিংয়ে থাকা গাড়ি উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ (সোমবার, ২৯ জুন) বিকেলে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা জানান উত্তর সিটি প্রশাসক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একটি পরিবেশবান্ধব বাস টার্মিনাল তৈরিতে কাজ করছে সিটি করপোরেশন। একইসঙ্গে যানজট নিরসনে প্রবেশমুখে শৃঙ্খলা ফেরাতেও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

আরও পড়ুন:

এসময় প্রশাসক জানান, টার্মিনালের ভিতরে কোনো গাড়ি দীর্ঘক্ষণ পার্কিংয়ে রাখার সুযোগ নেই। যত দ্রুত সম্ভব অবৈধ পার্কিং ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সিটি করপোরেশন।

তিনি বলেন, ‘আগামীর বাস টার্মিনালগুলো হবে নান্দনিক ও পরিবেশগত যেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা থাকবে না।’

এসএইচ