চাঁদপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চাঁদপুরের কচুয়া উপজেলায় চুরি করতে এসে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত (রোববার, ২৮ জুন) ভোর রাতে উপজেলার সাচার ইউনিয়নের বেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্বজনরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তারা।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ‘আজ (সোমবার, ২৯ জুন) সকালে ঘরের খাটের ওপর ফাতেমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।’

জেআর