পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পরবর্তীতে দুই গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।





