কুষ্টিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার যুবক

অস্ত্রসহ গ্রেপ্তার যুবক
অস্ত্রসহ গ্রেপ্তার যুবক | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ সৈকত ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (শুক্রবার, ২৬ জুন) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (শনিবার, ২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

গ্রেপ্তার সৈকত দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এসএইচ