আজ পবিত্র আশুরা

আশুরার আয়োজন
আশুরার আয়োজন | ছবি: সংগৃহীত
0

পবিত্র আশুরা আজ (শুক্রবার, ২৬ জুন)। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত ও বিভিন্ন নেক আমলে মাধ্যমে এই দিনটি পার করবেন।

সকালে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হবে।

এরইমধ্যে আসতে শুরু করেছেন শিয়া সম্প্রদায়ের অনুসারী ও দর্শনার্থীরা। এবার ইমামবাড়া থেকে মোট ৬৩টি তাজিয়া মিছিল বিভিন্ন সময় বের হবে। মিছিল শুরু হবে সকাল ১০টায়।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পরে তা শেষ হবে। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপি কমিশনার জানান, মিছিলে কোনো প্রকার ধারালো অস্ত্র, ধাতব বস্তু, তরবারী, দাহ্য পদার্থ, ছুরি নিয়ে অংশ নেয়া যাবে না।

এসএস