ভেনেজুয়েলার পর এবার জাপানেও ভূমিকম্প

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগ্রহীত
0

ভেনেজুয়েলার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএ’র তথ্যানুসারে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিলো ৬ দশমিক ৯।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এটি ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে অবস্থিত ছিলো। সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন ছাড়া কোনো সুনামির ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এ ভূমিকম্পে এখনও কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তোহোকু অঞ্চলে ভূমিকম্প সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য করেছে একটি দল গঠন করেছে জাপান সরকার।

জেআর