যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য
বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ২৪ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ৬০ বোতল এসকাফ সিরাপ, ৯টি শাড়ি, ৭৭১টি চুলের খোঁপা, ২ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১৩৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।’

এএইচ