ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, ৮২৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ | ছবি: সংগৃহীত
0

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। দিনভর ২ লাখ ৬ হাজার ৩৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৯৫টি কোম্পানির ২৪ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৩৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৮ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৭২০ টাকা।

এদিকে দিন শেষে আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫১ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৫ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ দশমিক ৩৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৯টির শেয়ারদর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল- বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনসিসি ব্যাংক এবং বিডি থাই।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, আইপিডিসি, এসআরপি ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রিলায়েন্স ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, বিডি থাই ফুড, গ্লোবাল ইনস্যুরেন্স এবং পিপলস ইনস্যুরেন্স।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি ছিল- বেক্সিমকো লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, পিএইচপি মিউচুয়াল ফান্ড-১, সিএনএ টেক্সটাইলস, ন্যাশনাল ফিডস, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

ক্যাটাগরিভিত্তিক তথ্য অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ২০০টি কোম্পানির মধ্যে ১৫৪টির শেয়ারদর বেড়েছে, ২৫টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি কোম্পানির মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, ‘জেড’ ক্যাটাগরির ১২০টি কোম্পানির মধ্যে ৬৫টির দর বেড়েছে, ১৯টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো কোম্পানির লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি ইস্যুর লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টির দর বেড়েছে, ৮টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

কর্পোরেট বন্ড খাতে ৩টি ইস্যুর মধ্যে ১টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে ৫টি ইস্যুর মধ্যে ৪টির দর বেড়েছে এবং একটির দর কমেছে।—বাসস

এএইচ