মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন

বিএনপির কার্যালয়ে আগুন
বিএনপির কার্যালয়ে আগুন | ছবি: এখন টিভি
0

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখতে জড়ো হন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন:

খেলা শেষে তারা চলে গেলে গভীর রাতে সেখানে আগুনের সূত্রপাত হয়। এতে কার্যালয়ের ভেতরের কিছু অংশ পুড়ে যায়। দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘অগ্নিসংযোগের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘুরে দেখেছি। কার্যালয়ের একটি অংশে আগুন লাগার ঘটনা দেখা গেছে। এতে বিএনপির পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রকৃত ঘটনা উৎক্ষেপণে তদন্ত করছি।’

এসএস