কামাতি বলেন, ‘হিজবুল্লাহর এই পাল্টা জবাব হবে সমপর্যায়ের।’ তিনি আরও উল্লেখ করেন যে, পরিস্থিতি আর ‘যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায়’ ফিরবে না। যুদ্ধের আগে হিজবুল্লাহর যোদ্ধারা শান্ত থাকলেও ইসরাইলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছিল। কামাতি স্পষ্ট করে বলেন, ‘হিজবুল্লাহ এখন আর সেই নীতি অনুসরণ করবে না।’
হিজবুল্লাহর এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘হিজবুল্লাহ পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙুল ট্রিগারেই আছে। ইসরাইলি জান্তার যেকোনো ধরনের লঙ্ঘন মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’ ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই এই কড়া বার্তা এলো।





