এতে সভাপতি পদে হাওড়ার বিধায়ক অরুপ রায়কে বেছে নেয়া হয়েছে। আর নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন বিধানসভার বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ আরও ৩ জন।
এছাড়াও, সহ- সভাপতির দায়িত্ব পেয়েছেন কলকাতার সাবেক মেয়র ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। আনন্দবাজার জানায়, গতকাল (সোমবার, ২২ জুন) বাজেট অধিবেশনের পর কলকাতার একটি হোটেলে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ও কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ঋতব্রত দাবি করেন, তাদের ‘নতুন তৃণমূল ব্লকে’ ৬৫ বিধায়ক ও ৫০ জনেরও বেশি কাউন্সিলরের সমর্থন রয়েছে।





