হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি অস্ট্রিয়া

মেসি
মেসি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার, ২২ জুন) রাত ১১ টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে এ লড়াই মূলত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার। প্রথম ম্যাচে দুই দলই জয় পাওয়ায় এ ম্যাচের তিন পয়েন্ট দুই দলের সামনেই সুযোগ এনে দেবে শীর্ষে থাকার।

আসরে নিজেদের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছে দু’দলই। আলজেরিয়াকে ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আর্জেন্টিনা; যেখানে অধিনায়ক মেসির চোখ ধাঁধানো হ্যাটট্রিক ছিলো ল্যাটিন ফুটবলের এক নিখুঁত প্রদর্শনী। তবে সমানতালে হুংকার দিয়ে রেখেছে র‌্যাংকিং এ ২৪ নম্বরে থাকা অস্ট্রিয়াও। জর্ডানকে ৩-১ ব্যবধানে পিষে ফেলে তারাও জানান দিয়েছে, ইউরোপীয় গতি আর ফিজিক্যাল ফুটবলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারা।

শুরুটা রূপকথার মতোই করেছে আলবিসেলেস্তেরা। মেসির জাদুতে প্রথম ম্যাচেই যে এসেছে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ আর ডি পলের সেই চেনা ছন্দ ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও অস্ট্রিয়াকে শুরু থেকেই চেপে ধরার ছক কষছে তারকায় ঠাসা দলটি। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশ কেমন হবে আনপ্রেডিকটেবল স্কালোনি ছাড়া অনুমান করা কঠিনই বটে।

কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও, অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক আর সুসংগঠিত ডিফেন্স চিন্তায় রাখবে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে। এনজো ফার্নান্দেজ আর ডি পলদের চেনা মাঝমাঠের বিপক্ষে অস্ট্রিয়ার গতিশীল ফুটবল এ ম্যাচে ছড়াবে চরম উত্তেজনা। প্রথম ম্যাচে জর্ডানের জালে বল জড়ানো মাইকেল গ্রেগোরিচ, ক্রিস্টোফ বাউমগার্টনার, কিংবা মার্সেল সাবিৎজারদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে রোমেরো-ওটামেন্ডিদের ডিফেন্স দেয়াল ভেদ করার সব ছকই কষে রাখছে অস্ট্রিয়ানরা।

টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউটের টিকিট সবার আগে নিশ্চিত করতে চায় দুই দলই। ডালাসের সবুজ গালিচায় শেষ পর্যন্ত কার মুখে ফুটবে জয়ের হাসি? লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল, নাকি ইউরোপের পাওয়ার ফুটবল? উত্তর মিলবে মাঠের

জেআর