নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বজ্রমেঘ
বজ্রমেঘ | ছবি: এখন টিভি
0

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ১ জন।

নিহতরা হলেন, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাদ্রাসায় অযু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএইচ