আজ (রোববার, ২১ জুন) সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় নিখোঁজের মরদেহ ভেসে ওঠে।
মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সাথে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কিন্তু গেলো শুক্রবার (১৯ জুন) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করে তার পরিবার।
আরও পড়ুন:
আজ সকালে নিখোঁজের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ কন্ট্রোল রুম থেকে সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহটি উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, ‘রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’





