৫৩ বছরের অপেক্ষার অবসান, উৎসবে ভাসছে নিউইয়র্ক

উৎসবে ভাসছে নিউইয়র্ক সিটি
উৎসবে ভাসছে নিউইয়র্ক সিটি | ছবি: সংগৃহীত
0

বিশ্বজুড়ে চলমান ফুটবল উন্মাদনাকে পাশ কাটিয়ে বাস্কেটবলের এক ট্রফিতেই নিজেদের সব আবেগ সঁপে দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। দীর্ঘ ৫৩ বছরের বুকফাটা অপেক্ষা আর খরা কাটিয়ে এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে ‘নিউইয়র্ক নিক্স’। আর সেই রূপকথাকে বরণ করে নিতে ম্যানহাটনের রাজপথে আজ প্যারোড অব চ্যাম্পিয়নস-এ নেমেছিল ২০ লাখ মানুষের ঢল।

ফিফা বিশ্বকাপের মেগা আসরের মধ্যেই যুক্তরাষ্ট্রে উন্মাদনা ছড়ালো বাস্কেটবলের এনবিএ চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ ৫৩টি বছর অপেক্ষার পর ট্রফি জিতে নিয়েছে নিউইয়র্ক নিক্স। ১৯৭১ আর ১৯৭৩ সালের পর বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়ার এই ট্রফি যখন ম্যানহাটনের ‘ক্যানিয়ন অব হিরোস’ দিয়ে যাচ্ছিল, তখন ২০ লাখ মানুষের বাঁধভাঙা উল্লাস রূপ নেয় চোখের জলে।

সান আন্তোনিও স্পার্সকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্স। বাঁধভাঙা আনন্দে প্রমাণ হলো, ফুটবল বিশ্বকাপ যতই আলো ছড়াক, নিউইয়র্কের হৃদয়জুড়ে কেবলই বাস্কেটবল।

আরও পড়ুন

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় লোয়ার ম্যানহাটনের সাবওয়ে স্টেশনগুলো। ব্যারিকেড ভেঙে, এমনকি ময়লার গাড়ির ওপর চড়েও মানুষ চেষ্টা করেছে প্রিয় খেলোয়ারদের এক নজর দেখতে। সঙ্গে শিশু কিংবা বৃদ্ধ বাবা-মা, গায়ে দলের জার্সি, কিংবা হাতে পতাকা উচিয়ে ধরেছে সবাই।

স্পাইক লি, বেন স্টিলার কিংবা টিমোথির মতো বাস্কেটবলের বিশ্বখ্যাত তারকারাও সাধারণ ভক্তদের ভিড়ে মিলেমিশে একাকার।

বর্ণিল শোভাযাত্রা গিয়ে শেষ হয় সিটি হল প্লাজায়। সেখানে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে ঐতিহ্যবাহী 'কি টু দ্য সিটি বা শহরের চাবি উন্মোচন করেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, নিউইয়র্কের প্রতিটি বার সর্বস্তরের মানুষকে এক সুতোয় বেঁধেছে এ দল।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আদলে সাজানো সিটি হলের মঞ্চে তখন আবেগের চূড়ান্ত বিস্ফোরণ। পপ তারকা অ্যালিসিয়া কিংসের কণ্ঠে যখন বেজে ওঠে নিউইয়র্কের চিরচেনা সুর ‘এম্পায়ার স্টেট অফ মাইন্ড’, ঠিক তখনই সুরের মূর্ছনা আর বাস্কেটবলের জয়োৎসবে যেন ঢাকা পড়ে চলমান ফুটবল বিশ্বকাপের আলো।

জেআর