ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক। এরপর ডি-বক্সে বল বাড়িয়ে দেন তিনি। সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের মিখাল সাদিলেক। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই দ্রুততম গোল।
অন্যদিকে এগিয়ে থেকেই প্রথমার্ধে বিরতিতে যায় চেকিয়া। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়ে খেলতে থাকে চেকিয়া। পেনাল্টি থেকে ৮৩ মিনিটে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। স্পটকিক থেকে গোল করেন তেবোহো মোকোয়েনা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। দুই দলই হার দিয়ে বিশ্বকাপ শুরু করায় এ ড্রয়ে উভয় দলই দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড়ে টিকে থাকলো।





