সায়দাবাদে মাদক কর্মকর্তাকে গুলি; অস্ত্র সরবরাহকারী ‘অটো স্বজল’ গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সায়দাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাকে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে যাত্রাবাড়ী থেকে অটো স্বজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (শুক্রবার, ১৯ জুন) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের লুণ্ঠিত ২ টি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি সহ ৭৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে।’

তিনি আরও জানান, এ ঘটনায় আগেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দিতে অটো স্বজলের নাম উঠে আসে। ৪ মাস চেষ্টার পর স্বজলকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে, গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গেন্ডারিয়া থানায় ২ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!