মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের তৈরি হয়। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) রাত ১০টা থেকে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে তারা।
কারখানার শ্রমিকরা জানান, নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকদের গত মে মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে কয়েকটি তারিখ দিলেও বেতন পরিশোধ করেননি।
মে মাসের বেতন বুধবার পরিশোধের তারিখ থাকলেও তা পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার সারাদিনও বেতন পরিশোধ না করায় রাত ১০টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের সরিয়ে নেয়ায় প্রায় পৌনে তিন ঘণ্টা পর রাত পৌনে ১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।





