খেলাধুলা-সংস্কৃতি বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি : সংগৃহীত
0

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্বনেতৃত্বে তৈরির জন্য কাজ নতুন করে কাজ শুরু করেছে সরকার।

আজ (সোমবার, ১৫ জুন) সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিককে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে কারিগরি শিক্ষাকে।’

আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষাকে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষাক্ষত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।’

এফএস