যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় সব আরোহী নিহত

স্কাইডাইভারবাহী বিমান বিধ্বস্ত
স্কাইডাইভারবাহী বিমান বিধ্বস্ত | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের মিসৌরির বাটলার শহরে একটি বিমান দুর্ঘটনায় ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল (রোববার, ১৪ জুন) বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রোববার বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বেটস কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্টের একজন কর্মকর্তা ফক্স নিউজকে জানান, নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট ছিলেন।

উল্লেখ্য, বাটলার মিসৌরির কানসাস শহর থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত।

ইএ