যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধাবসান এবং হরমুজ প্রণালি ফের চালুর জন্য চলমান কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতি হওয়ায় তেলের দামে বড় পতন ঘটেছে। বিশ্বজুড়ে ক্রুড অয়েলের দাম ৩ দশমিক ৮ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৮৪ ডলার করে। এদিকে ইউএস ট্রেড অয়েল কমেছে ৪ দশমিক ১ শতাংশ আর বিক্রি হচ্ছে ৮১ ডলার করে।
আরও পড়ুন:
এদিকে, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি সই হবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এর অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির খসড়া চূড়ান্ত হতেই লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ অবিলম্বে এবং স্থায়ী অবসান ঘটবে বলেও জানিয়েছে তেহরান। এই চুক্তির আওতায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ৬০ দিনব্যাপী আলোচনা চলবে বলেও জানান গেছে।




