পুলিশের তদন্তে উঠে এসেছে দুই চাচাতো ভাইয়ের মধ্যে আর্থিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটতে পারে। এটি কোনো দুর্ঘটনা নয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন আটক এক কিশোরী স্বীকার করেছে যে, গেল ১২ জুন মধ্যরাতে ওই ভবনের পাশে পার্ক করা একটি স্কুটারে আগুন দেয়। পরে সে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন জন। মর্মান্তিক এই ঘটনায় এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।





