ইসরাইলি সেনাদের হামলায় ধ্বংস হয়ে গেছে বহু আবাসিক ভবন, সরকারি স্থাপনা। এমনকি এসব হামলায় আহত হচ্ছে লেবানিজ সেনারাও। বিপরীতে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে হিজবুল্লাহ। এসময়, সীমান্ত থেকে ১ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত হুলা শহরে আইডিএফের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে লেবানিজ এই সশস্ত্র সংগঠনটি।
আরও পড়ুন:
যেকোনো মূল্যে লেবাননে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় আইডিএফ। আর লেবাননকে হিজবুল্লাহ মুক্ত করা ছাড়াও দেশটির তেল ও গ্যাস ক্ষেত্রের দখল নেয়ার অভিসন্ধি আছে নেতানিয়াহুর।





