প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি বিমানঘাঁটির চত্বরে বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ও দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে। গেল মার্চে আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হওয়ার কয়েক মাস পরই এই দুর্ঘটনাটি ঘটল। দুই-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ এএন-৩২ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর প্রধান বাহন। ভারতের বহরে প্রায় এক'শো এএন-৩২ বিমান রয়েছে।





