মন্ত্রী বলেন, ‘গেল ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছে। তারা মাদক ব্যবসা করেই কোটিপতি হয়েছেন।’
রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান বলেন, ‘রাজশাহী উন্নয়ন ও অর্জনের সবসময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সব নষ্ট করে দেয়া হয়েছে।’ অতীত ভুলে আইনশৃঙ্খলা-বাহিনীকে পুনঃউদ্যমে কাজ করা আহ্বান জানান। অবিলম্বে এসব মাদক কারবারিকে ধরতে পুলিশকে কড়া নির্দেশও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।





