সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোন আলাপে ইসহাক দার এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কার্যকর বোঝাপড়া তৈরি হলে তা কেবল এই দুই দেশ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনবে।
উল্লেখ্য, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগসূত্র হিসেবে কাজ করে আসছে। পাকিস্তানও এই সমঝোতা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।





