দেহের অদ্ভুত আকৃতি আর হাস্যকর মুখভঙ্গি নিয়ে হাওয়ায় ভাসছেন ধনকুবের ইলন মাস্ক। নিউ ইয়র্কের টাইম স্কয়ারে দেখা গেল বিরল এই দৃশ্য। তবে সশরীরে আসেননি ধনকুবের, বাতাস ভরা বেলুন দিয়ে বানানো হয়েছে মাস্কের এই রম্য চরিত্র।
মাস্কের মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ও এইআই কোম্পানি এক্সএআই গ্রোক চ্যাটবট নিয়ে আপত্তিকর স্লোগান লেখা ছিল বেলুনের গায়ে। যা নির্দেশ করে, এআই দিয়ে অনৈতিক বা আপত্তিকর ছবি তৈরি করছে গ্রোক।
এদিকে কানাডার প্রাইভেসি কমিশন বলেছে, এক্সএআই এর গ্রোক চ্যাটবট ব্যক্তিগত গোপনীয়তা আইন ভেঙেছে। কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এমন একটি ছবি তৈরির টুল চালু করেছে তারা যা দিয়ে অনুমতি ছাড়া মানুষের নকল ছবি বা ডিপফেক তৈরি করতে পারে এআই।
আরও পড়ুন:
স্পেসএক্স এবং এক্সএআই আলাদা কোম্পানি হলেও দু’টির সঙ্গেই মাস্কের নাম জড়িয়ে আছে। গ্রোক মূলত মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর মাধ্যমে চলে। চলতি বছরের শুরুতে মানুষের অনুমতি ছাড়া আপত্তিকর ছবি তৈরিতে এই চ্যাটবট ব্যবহারের পর, বেশ কয়েকটি দেশে এটি নিয়ে তদন্ত চলছে।
মাস্কবিরোধী এই প্রদর্শনীতে অভিযোগ করা হয়েছে, গ্রোক যেকোনো ব্যবহারকারীকে আপত্তিকর ছবি তৈরি করার সুযোগ দিচ্ছে, এর মধ্যে শিশুদের ছবিও রয়েছে। এর জেরে কানাডার প্রাইভেসি কমিশনার গেল জানুয়ারিতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
তখন এক্সএআই জানায়, চ্যাটবট গ্রোকের ছবি এডিট করার ক্ষমতা কমিয়ে দেয়া হয়েছে। মানুষের পোশাক পরিবর্তন বা আপত্তিকর ছবি তৈরি করার টুলটিও ব্লক করা হচ্ছে। গ্রোকের তৈরি করা এসব আপত্তিকর ছবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দেশের তালিকায় কানাডা ছাড়াও আছে ব্রিটেন।




