এ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্ত থেকে রিমার্কের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতা বন্ধুগণ ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনলেই প্রতিবার পেতে পারেন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উপহার। এছাড়া রয়েছে কোটি কোটি টাকার নগদ উপহার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় সব পুরস্কার জয়ের অনন্য সুযোগ।
এ মেগা ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে রিমার্কের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাজারে একটি ইতিবাচক ব্যবসায়িক গতি সৃষ্টি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের লক্ষ্য সম্পর্কে রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুধু একটি সাধারণ বিক্রয় কার্যক্রম নয়, বরং দেশের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য প্রচেষ্টা। প্রযুক্তি-নির্ভর ও সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত এই উদ্যোগ বাজারে এক নতুন মাত্রা যোগ করবে।
রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক সবসময় তার ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে।
‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুধু বিক্রয় কার্যক্রম নয়, বরং আমাদের বিক্রেতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উদ্যোগ। আমরা চাই, যারা আমাদের ব্র্যান্ডের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তারা যেন তাদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার পান।
তিনি আরও বলেন, দেশজুড়ে রিমার্কের পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থার পেছনে বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন চালু করেছি।
এ বিষয়ে রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, ‘দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতা বন্ধুদের অবদান অনস্বীকার্য। ‘‘ডাবল লাখপতি’’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের জন্য আরও বেশি অনুপ্রেরণার সুযোগ তৈরি করেছি। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বাজারে রিমার্কের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।’
তিনি আরও বলেন, ‘ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যবান উপহার ক্যাম্পেইনকে দিবে আকর্ষণীয় মাত্রা। ফলে দেশের সব অঞ্চলের বিক্রেতা বন্ধুদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’





