ট্রাম্পকে ‘অবশ্যই আত্মসমর্পণ’ করতে হবে—ইব্রাহিম রেজায়ি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সাথে চলমান লড়াইয়ে ওয়াশিংটনকেই হার মানতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, এই যুদ্ধে ট্রাম্পের সামনে এখন ‘আত্মসমর্পণ’ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ইব্রাহিম রেজায়ি লেখেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।’ ট্রাম্পের অনড় অবস্থানের সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘ট্রাম্পের সামনে দুটি মাত্র পথ আছে: হয় তাকে আত্মসমর্পণ করতে হবে, নয়তো তাকে আত্মসমর্পণ করতে হবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যেই এমন কড়া প্রতিক্রিয়া জানালেন এই ইরানি আইনপ্রণেতা। এর আগে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো দখল করার হুমকি দিয়েছিলেন। সেই হুমকির জবাবেই ইব্রাহিম রেজায়ি তেহরানের অনড় অবস্থানের কথা স্পষ্ট করলেন।

এএম