আমদানিকৃত বৈদ্যুতিক গাড়িতে কর কমানোর প্রস্তাব

বৈদ্যুতিক গাড়ি
বৈদ্যুতিক গাড়ি | ছবি: সংগৃহীত
0

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বৈদ্যুতিক বাস ও ট্রাকের জন্য কর সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। দূষণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এতে আমদানিকৃত বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপরও কর কমানোর প্রস্তাব করা হয়েছে। ২৫ হাজার ডলার পর্যন্ত দামের যানবাহনের ক্ষেত্রে মোট করের বোঝা ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ করা হবে। ৫০ হাজার ডলার পর্যন্ত দামের বৈদ্যুতিক যানের ক্ষেত্রে এটি ৮০ শতাংশে নেমে আসবে।

প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এক হাজার ৮০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার আমদানিকৃত যানবাহনের ওপর থেকে নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এর ফলে, এক হাজার ৮০০ সিসি পর্যন্ত প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ওপর মোট করের হার ৯৩ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৭৩ দশমিক ৪৪ শতাংশ হবে। আর দুই হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে এটি ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ৯৬ দশমিক ১০ শতাংশ হবে।

আরও পড়ুন:

বৈদ্যুতিক যানবাহনের অবকাঠামোতে সহায়তা দিতে আমদানিকৃত ইভি চার্জার এবং চার্জিং স্টেশনের ওপর থেকে সব ধরনের শুল্ক এবং কর প্রত্যাহার করা হবে।

এদিকে এক হাজার ২০০ সিসি থেকে এক হাজার ৬০০ সিসি ইঞ্জিন ক্ষমতার আমদানিকৃত জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের কর ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বেড়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ হবে।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশ।

এসএস