নারী ও শিশু নির্যাতন দমনে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু ১৪ জুন

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মামলা এবং আলোচিত মইসা হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আগামী ১৪ জুন থেকে কার্যক্রম শুরু হতে পারে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে ে কথা জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, বহুল আলোচিত রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি এরইমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং রোববারই এটি শুনানির তালিকায় আসতে পারে।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি বিশেষ প্যানেল গঠন করা হয়েছে। এসময় শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত থাকবেন এবং রাষ্ট্রপক্ষ কোনো মুলতবি চাইবে না বলে জানান তিনি।

ইএ