কার্যক্রম
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় দিনের কার্যক্রম শুরু হয়েছে প্রশ্নত্তোর পর্ব দিয়ে। আজ (রোববার, ১৫ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয় প্রথম অধিবেশনের ২য় দিনের কার্যক্রম।

বি‌সি‌বি সভাপ‌তির পাঠানো চি‌ঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

বি‌সি‌বি সভাপ‌তির পাঠানো চি‌ঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বির সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চি‌ঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ বিষয়ে রিটের শুনানির পর রুল জারি করা হয়েছে।

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ১২ মে) বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ (রোববার, ১১ মে) বিকেল ৫টায় এ উপলক্ষ্যে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক ‘অভিনন্দন অভিযাত্রা’ বের করে দলটি।

নানা সংকটে জর্জরিত মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার

নানা সংকটে জর্জরিত মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার

মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার নানা সংকটে জর্জরিত। অবকাঠামোগত সমস্যা, জনবল সংকট এবং অবস্থানগত দুর্বলতাসহ এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে। ৩৮ হাজারের বেশি বই থাকা সত্ত্বেও পাঠকের অভাব এখানে স্পষ্ট।

বর্ষার আগেই ঢাকার ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিতের আশ্বাস

বর্ষার আগেই ঢাকার ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিতের আশ্বাস

বর্ষার আগেই ঢাকার ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করে আরো বলেন, সমন্বয়ের অভাবে এতদিন উদ্ধার কাজ হয়নি, এখন সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এক হয়ে খাল খনন ও উদ্ধার করবে। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যা শহরের জন্য রোল মডেল হবে। এদিকে দুর্নীতির মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে; তা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

স্কুলপর্যায়ে প্রাথমিকের বই বিতরণ কার্যক্রম শুরু

স্কুলপর্যায়ে প্রাথমিকের বই বিতরণ কার্যক্রম শুরু

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আজ থেকে স্কুলপর্যায়ে শুরু হয়েছে প্রাথমিকের বই বিতরণ কার্যক্রম। এখন পর্যন্ত দেয়া বইয়ের সংখ্যা চাহিদার চেয়ে অনেকটাই কম বলে জানিয়েছেন উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা। এছাড়াও পাওয়া যায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই।