সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
হাসপাতালে হাম আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। ৫ মাস বয়সি এ শিশু সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুনভাবে ভর্তি হয়েছেন ৬৬ জন।

স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন।

মৃত্যুবরণকারীদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (বুধবার, ১০ জুন) পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৫৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, তীব্র গরম ও লোডশেডিং এর কারণে প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন রোগী ভর্তির সংখ্যা। চিকিৎসকরা বলছে ঈদের পরে রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের একই বেডে একাধিক রোগীকে বাধ্য ভর্তি নেয়া হচ্ছে।

জেআর