ইরান ইন্টারন্যাশনালের খবর, হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে আইআরজিসি'র নৌঘাঁটি, বন্দর আব্বাসের বিমান প্রতিরক্ষা ঘাঁটি, মিনাব ও কেশমের উপকূলীয় ক্ষেপণাস্ত্র মজুদাগার।
ইরানি গণমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাতে ড্রোন ও প্রোজেক্টাইল মিসাইল দিয়ে এসব হামলা করে মার্কিন সেনারা এবং হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করা হয়েছে। জবাবে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে আইআরজিসি- এমন দাবি করছে বিপ্লবী গার্ড কর্পস নিয়ন্ত্রিত সাবরিন নিউজ।
এদিকে, হেলিকপ্টারে আঘাত হানার জবাবে শুরু করা মার্কিন এই হামলাকে অত্যন্ত শক্তিশালী আখ্যা দিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছে ট্রাম্প। বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি'র হুঁশিয়ারি, নিরাপদে বাঁচতে চাইলে এ অঞ্চলের আশা ছাড়তে হবে। ট্রাম্পকে সতর্ক করে আরও বলেছেন, কোনো কিছুই জবাবহীন থাকবে না, মার্কিন প্রতিটি হামলার জবাব দেয়া হবে।





