বিশ্বকাপ ফুটবলের আগে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ইরান জাতীয় ফুটবল দলের যুক্তরাষ্ট্র সফর। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দলটি রোববার ভোরে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় পৌঁছেছে। গত তিন সপ্তাহ ধরে অনুশীলন সেরেছে তুরস্কে।
মূলত যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও ভিসা অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্তে তাদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়া হয়। ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে খেলোয়াড়দের ভিসা দেয়া হয়েছে। তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে ভিসা দেয়া হয়নি।
আরও পড়ুন:
এদিকে, বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর এখন শুধু ফুটবলের লড়াই নয়, বরং কূটনৈতিক ও সফট-পাওয়ার প্রতিযোগিতারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে তারা খেলবে মিশরের বিরুদ্ধে।
ক্রীড়াঙ্গনের উত্তেজনার পাশাপাশি, মাঠের বাইরের রাজনৈতিক বাস্তবতাও তাই এবারের বিশ্বকাপকে প্রভাবিত করছে বারবার।





