সাফে হ্যাটট্রিক শিরোপা জেতা হলে না বাংলাদেশের

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ
বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে হ্যাটট্রিকের স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। দুই বছর পর ট্রফি ঘরে তুললো স্বাগতিকরা। টুর্নামেন্টে ভারতের এটি ষষ্ঠ শিরোপা। দেশের হয়ে একমাত্র গোল ঋতুপর্ণার।

হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ভারতের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভাঙলো ঋতুপর্না-তহুরাদের। গতকাল (শনিবার, ৬ জুন) ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন নিয়ে ৪-৪-২ ফরমেশনে দল সাজান পিটার বাটলার। গ্রুপ পর্বে ৩-০ গোলে বিধ্বস্ত হলেও ফাইনালে শুরু থেকেই ছড়ি ঘোরায় বাংলাদেশ।

মুখোমুখি লড়াইয়ে এর আগে ১৩ বারের দেখায় ভারতকে মাত্র দুইবারই হারাতে পারা লাল-সবুজের প্রতিনিধিরা ম্যাচে দারুণ সুযোগ পেয়ে যায় মাত্র ১২ মিনিটেই। শামসুন্নাহারের মিসের পর ঠিক তার দুই মিনিট পরেই আরও একটি সুর্বন সুযোগ হাতছাড়া করে আক্ষেপ বাড়ান তহুরা খাতুন।

তবে বল পজিশন ও আক্রমণে এগিয়ে থাকা ভারত ৩০ মিনিটেই কাঁপন ধরিয়ে বাংলাদেশের ডেরায়। তবে সে যাত্রায় স্বাগতিকদের হেডটি গোলবারের বাইরে দিয়ে যাওয়ায় সে যাত্রায় অল্পের জন্য রক্ষা পায় মিলি-আফঈদারা।

তবে শেষ রক্ষা হয়নি, ৪২ মিনিটেই বাংলাদেশের জালে বল জড়ান ভারতের ফরওয়ার্ড পিয়ারি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋতুপর্না চাকমা। চলতি টুর্নামেন্টে ভারতের জালে এটিই ছিলো প্রথম গোল।

১-১ সমতায় বিরতি থেকে ফিরেই আবারও হৃদয় ভাঙে বাংলাদেশের। এবার মারিয়া মান্ডার দলের বিপক্ষে গোল করে বসেন ভারতের সাফিনদা। তবে ম্যাচে ফেরান সুযোগ আবারও পেয়েছিলো বাংলাদেশ। ৫০ মিনিটে এবার সুযোগ হাতছাড়া করেন আগের সাফের ফাইনালে গোল করা শামসুন্নাহার জুনিয়র। ৫৮ মিনিটেও সমতায় ফিরতে পারতো বাংলাদেশ। এ যাত্রায় মারিয়ার ক্রস গোললাইন থেকে ক্লিয়ার করেন ভারতের গোলরক্ষক।

তবে ম্যাচের ৮২ মিনিটে বাংলাদেশের কফিনে সবশেষ পেরেকটি ঠুকে দেন ভারতের লিন্ডা। তার গোলেই নিশ্চিত হয়ে যায় যে শিরোপা হাত ছাড়া হচ্ছে লাল-সবুজদের শিরোপা হাত ছাড়া। এরপর ম্যাচের বাকিসময়ে আক্রমণ, পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। যার ফলে আর ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশের। দুই আসর পর আবারও শিরোপা উঁচিয়ে ধরল ভারত। ৬ষ্ঠ ট্রফি জয় করে সাফের একচ্ছত্র অধিপত্যে ফিরে পেলো স্বাগতিকরা।

জেআর