আজ (শনিবার, ৬ জুন) রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সংকটের মুহূর্তে বাজেট শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
কর না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে কাজ চলছে জানিয়ে রাশেদ আল মাহমুদ বলেন, ‘২০৩৪ সালের মধ্য এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির পরিকল্পনা রয়েছে। উৎপাদনশীলতার বহুমুখীকরণ ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অগ্রাধিকার দেবে সরকার।’
আরও পড়ুন:
এসময় আইএমএফের শর্ত মেনে ১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন করলে এক কোটি ১৫ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘দুর্নীতি, অপচয় রোধ ও বেসরকারি বিনিয়োগের বাধা দূরীকরণে কাজ করছে সরকার। বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নেয়া হচ্ছে।’





