পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে মদিনা বাসের পেছনে দ্রুতগতির মোটরবাইকটি পেছন থেকে এসে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন হচ্ছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকার মটরস ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ছানাউল্লাহ। তবে আরেকজনের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের দু’জনের মরদেহ চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানায় রয়েছে।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুফুয়া ফিলিং স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।’
স্থানীয়দের ভাষ্যমতে তিনি জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে ওই যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। মোটরসাইকেল চালক ও আরোহীর মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।





