মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

দুর্ঘটনা কবলিত যানবাহন
দুর্ঘটনা কবলিত যানবাহন | ছবি: এখন টিভি
0

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মাহিমের চার বছর বয়সী কন্যা আফরিন, মাহিমের ভাগিনা যশোর ঝিকরগাছার সজীব আলী ছেলে আকবর আলী (১০)।

স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশু আফরিন ও আকবার আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএস