এদিকে, আইভীর জামিনে মুক্ত হওয়ার সংবাদ জানার পর নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যাবস্থা জেরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রিতিকর অবস্থা এড়াতে পুলিশসহ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারিও বাড়ানো হয়।
তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় জামিন মঞ্জুর হওয়ার পর গতকাল (বুধবার, ৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিন সংক্রান্ত কাগজপত্র এবং সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
আরও পড়ুন:
আইভীর আইনজীবী আওলাদ হেসেন জানান, রাত ১০টা ১০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসেন সাবেক এই মেয়র।
এর আগে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। সবগুলো মামলায় জামিন লাভের পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।





