জামিন
ফেনীতে ২ মাদকসেবী আটক; ময়লা পুকুর পরিষ্কারে নামালো স্থানীয়রা

ফেনীতে ২ মাদকসেবী আটক; ময়লা পুকুর পরিষ্কারে নামালো স্থানীয়রা

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেয়া হয়।

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই সিফাতের জামিন নামঞ্জুর

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা হোসেনকে প্রতারণার মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এক্ষেত্রে অন্য কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি পেতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ মিয়া।

ফিলিপাইনে রাজনৈতিক বিরোধ: গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন নিলেন ভাইস প্রেসিডেন্ট

ফিলিপাইনে রাজনৈতিক বিরোধ: গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন নিলেন ভাইস প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ফার্স্ট লেডি ও সাবেক হাউস স্পিকারকে হত্যার হুমকি দেয়ার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিয়েছেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। বিচার আদালত তার বিরুদ্ধে আনা গুরুতর হুমকির তিনটি অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর শনিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন। আদালত প্রতিটি অভিযোগের জন্য জামিনের পরিমাণ নির্ধারণ করেন ১ লাখ ২০ হাজার পেসো (১ হাজার ৯০০ ডলার)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

শাড়ি নিয়ে প্রতারণার মামলা; জামিন পেলেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণার মামলা; জামিন পেলেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের এ আদেশ দেন।

তনু হত্যা মামলার আসামি হাফিজুরের জামিন বাতিল; ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলার আসামি হাফিজুরের জামিন বাতিল; ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

আমিরাতের আইনে বেনজীরের বিচার চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমিরাতের আইনে বেনজীরের বিচার চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমিরাতের আইন অনুযায়ী বেনজীর আহমেদের বিচার কাজ চলছে। তবে অভিযুক্ত আসামি সেখানে জামিন পেয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (রোববার, ২ আগস্ট) বিকালে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় আমির হামজার জামিন

সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় আমির হামজার জামিন

মানহানির দু’টি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে জামিন দিয়েছেন সিরাজগঞ্জের আদালত।

হবিগঞ্জে চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যান পক্ষের সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

হবিগঞ্জে চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যান পক্ষের সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়িউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৩ মাস কারাভোগের পর নিজ বাড়িতে ফিরলেন আইভী

১৩ মাস কারাভোগের পর নিজ বাড়িতে ফিরলেন আইভী

দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর নিজ বাড়িতে ফিরলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। এর আগে, গত বছর ৯ মে পুলিশ তার এ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অবশেষে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন তিনি।