গতকাল (মঙ্গলবার, ২ জুন) রাতে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে মুগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভর মরদেহ পায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।





