আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চরকাঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানচালক আবু হাসান (৩০), রোমান শেখ (৩২), মতিউর রহমান খান (৭০) এবং রাব্বি (২৫) গুরুত্বর আহত হন।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মতিউর রহমান খান ও রাব্বি মারা যান।
আরও পড়ুন:
নিহত মতিউর রহমান খান কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের দৌলতখানের ছেলে এবং রাব্বি পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে। আহতদের মধ্যে রোমান শেখের অবস্থা আশঙ্কাজনক। আহত দু’জনই খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভ্যানকে ধাক্কা দেয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর ট্রাকচালক ও সহযোগীকে আটকের চেষ্টা চলছে।’





