আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।
আরও পড়ুন:
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ছিলেন শান্ত। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা ঘরের ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।





