জনগণের অধিকার সুরক্ষিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান

মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ | ছবি: সংগৃহীত
0

স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি জন্য বেশ কয়েকটি শর্ত পরিবর্তন করে ইরানের জন্য আরও কঠোর শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো কিছুতেই জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। অন্যদিকে ইরানের শর্ত উপেক্ষা করে লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়াতে আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে পাল্টাপাল্টি শর্তে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ঠিক এমন সময় ইরানের শর্ত উপেক্ষা করে আগুনে ঘি ঢালছে ইসরাইল। লেবানন ও গাজায় চালাচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞ। ক্রমেই বাড়াচ্ছে দখলদারিত্বের মাত্রা। এরইমধ্যে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে দখল করা হয়েছে ৯শ' বছরের পুরনো বোফোর্ট দুর্গ।

এই দুর্গটির অবস্থান এমন এক জায়গায়, যেখান থেকে দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকা খুব সহজেই পর্যবেক্ষণ সম্ভব। বোফোর্ট দুর্গের দখল নিতে না নিতেই লেবাননে আগ্রাসন আরও বাড়াতে আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, আমি লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের জন্য আইডিএফ-কে নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী লিতানি নদী পার হয়েছে। তারা এলাকাগুলো দখল করেছে। বোফোর্ট রিজ দখল করেছে। এখন আমার নির্দেশ হলো, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা জায়গাগুলোতে আমাদের দখল অভিযান আরও বাড়ানো।

আরও পড়ুন:

ইরানের শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে ইসরাইলি আগ্রাসনের মাত্রা বাড়ায় যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার পাল্লা আরও ভারী হচ্ছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির জন্য বেশ কয়েকটি শর্ত পরিবর্তন করে আরও কঠোর কিছু শর্ত জুড়ে দিয়েছেন বলে খবর প্রকাশ সিএনএন। মার্কিন সূত্রের তথ্য বলছে, পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী ঘিরে আরও কঠোর ভাষায় শর্তগুলো যুক্ত করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতিতে ইরানের জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ আলোচক বাঘের গালিবাফ।

ইরানের সংসদীয় স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি যে ইরানের জনগণের অধিকার সুরক্ষিত হয়েছে, ততক্ষণ আমরা কোনো চুক্তি অনুমোদন করব না। আমরা ইরানের জনগণের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

এমন উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে নতুন নৌ-আক্রমণ সক্ষমতার জানান দিলো ইরান। এর অংশ হিসেবে উন্মোচন করেছে একটি দ্রুতগতির আক্রমণকারী নৌযান। যা ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম বলে দাবি আইআরজিসির।

ইএ