নিহত নবজিৎ চাকমা খাগড়াছড়ি জেলার তেঁতুলতলা এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে। তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুর সঙ্গে রাঙ্গামাটিতে এসেছিলেন।
আজ দুপুরে বন্ধুদের সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল ও সাঁতার কাটতে নামে নবজিৎ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তবে তার সঙ্গে থাকা অপর বন্ধু নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
আরও পড়ুন:
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, খবর পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘সংবাদ পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতে হ্রদের পানি ঘোলা এবং স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেলে কিশোরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
