খেলায় অংশগ্রহণ করে ধলেশ্বরী একাদশ বনাম লৌহজং একাদশ। ধলেশ্বরী একাদশ ২-১ গোলে লৌহজং একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের অধিনায়ক মো. হোসাইন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক উপভোগ করে খেলাটি।
খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, বিজিত দলের হাতে রানার্স আপ ট্রফি এবং ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, রাকিব হাসান, রিপন মিয়া, লিখন আহমেদ, হামিদ হাসান, স্বপন মিয়া, সুমন চৌধুরী, মেহেদি মাহিম প্রমুখ।
বিজয়ী দলের অধিনায়ক ও পাঠাগারের পাঠক মো. হোসাইন বলেন, ‘আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, ঈদে তেমন আনন্দ করতে পারি না। বাতিঘর আদর্শ পাঠাগার এবার ফুটবল খেলার আয়োজন করছে আমরা খুবই আনন্দিত হয়েছি।’
উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার।
প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।





